গাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতে সড়কের পাশে গাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১২ সদস্যের একটি ডাকাতের দল। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বন্দুক, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের এজাহার শিকদারের আকাশমণি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল গ্রামের মোহাম্মদ রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান উপজেলার মো. আকিব (২০) ও মোহাম্মদ রবিন (২৫)।

তাদের কাছ থেকে একটি এলজি (দেশি বন্দুক), একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তারা ১২ সদস্যের পেশাদার ডাকাত দলের সঙ্গে জড়িত।

এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তিন ডাকাতকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/ডিজে

ksrm