জাতীয় সংসদ নির্বাচনকালীন ও এর পরবর্তী তিনদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবা দিতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১২ জন ডাক্তারের সমন্বয়ে তৈরি এ টিম ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রোগীদের সেবা দিবেন। তারা জরুরি বিভাগে রোস্টারের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ জারি করে চিকিৎসাসেবা শুরু করেছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন।
এই মেডিকেল টিমে ডাক্তারদের সঙ্গে সিনিয়র স্টাফ নার্স, কর্মচারীরাও দায়িত্ব পালন করবেন।
মেডিকেল টিমে যারা রয়েছেন
মেডিকেল টিম-১ : ১০ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করেছেন ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) রাকেশ দে, সার্জারি ইউনিট-১ এর মেডিকেল অফিসার (এমও) ডা. মনিষা দাশ, সিনিয়র স্টাফ নার্স খন্দকার মো. খায়রুল আলম ও অফিস সহায়ক মো. দেলোয়ার হোসেন।
মেডিকেল টিম-২ : ১১ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করেছেন মেডিকেল অফিসার ডা. তাহনিয়া সাবেরা, চৌধুরী, সার্জারি (ইউনিট-১) এর মেডিকেল অফিসার ডা. ফারজানা ফারুক, সিনিয়র স্টাফ নার্স তরুণ কান্তি দে ও অফিস সহায়ক তোফাজ্জল হোসেন।
মেডিকেল টিম-৩ : ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দায়িত্ব পালন করবেন। এই টিমে আছেন মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইকবাল রিয়াদ, সার্জারি ইউনিট-২ এর মেডিকেল অফিসার ডা. সুবহে জামিল, সিনিয়র স্টাফ নার্স আয়েশা সিদ্দিকা ও অফিস সহায়ক পলাশ বড়ুয়া।
মেডিকেল টিম-৪ : ১৩ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন ইনডোর মেডিকেল অফিসার ডা. সব্যসাচী বিশ্বাস, সার্জারি ইউনিট-২ এর মেডিকেল অফিসার মো. শহীদুল ইসলাম নোবেল, সিনিয়র স্টাফ নার্স উর্মি বড়ুয়া ও অফিস সহায়ক মো. আব্দুল হালিম।
মেডিকেল টিম-৫ : ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মো. গিয়াস উদ্দিন, সার্জারি ইউনিট-২ এর মেডিকেল অফিসার ডা. সৌরভ কান্তি দাশ। তাদের সঙ্গে থাকবেন সিনিয়র স্টাফ নার্স মুন্নি বড়ুয়া, অফিস সহায়ক মো. আব্দুল খালেক।
মেডিকেল টিম-৬ : ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন মেডিকেল অফিসার ডা. আজহার উদ্দিন আহমদ, সার্জারি ইউনিট-২ এর মেডিকেল অফিসার (আইএমও) ডা. সুনাইনা নূর ফাইরোজ। তাদের সঙ্গে সিনিয়র স্টাফ নার্স ফাতেমা সুলতানা ও অফিস সহায়ক প্রভাষ চন্দ্র জলদাস।
পুরো টিমের ফোকাল পারসন হিসেবে ডা. এম রিয়াসাদ সাহাবুদ্দিন রেসিডেন্ট ফিজিশিয়ান (আরপি) হিসেবে দায়িত্ব পালন করবেন। এ রোস্টার ডিউটি চলাকালীন সময় তাদের ইনডোর সেবা প্রদান থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একটি টিমের দুই ডাক্তার ৮ ঘণ্টা করে ডিউটি পালন করবেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসকদের নিয়ে যে রোস্টার ডিউটি পালনের জন্য টিম গঠন করেছে, তারা জরুরি বিভাগে দায়িত্ব পালন করবেন। আশা করছি, সব পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।
আইএমই/ডিজে



