৫৫৩ শিক্ষার্থীর অংশগ্রহণে মিলেনিয়াম মেধাবৃত্তি পরীক্ষা/ ৫৫৩ শিক্ষার্থীর অংশগ্রহণে মিলেনিয়াম মেধাবৃত্তি পরীক্ষা
চট্টগ্রাম নগরীর ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলেনিয়াম মেধা বিকাশ ফোরাম আয়োজিত মিলেনিয়াম মেধাবৃত্তি পরীক্ষা ঘিরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কুলগাঁও জালালাবাদ এলাকায় ছিল শিক্ষামুখী ব্যস্ততা। সকাল ১০টা থেকে মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুটি ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ৫৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
তৃতীয়বারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষা ১৬টি কক্ষে অনুষ্ঠিত হয়। ৩২ জন পরিদর্শকের তত্ত্বাবধানে এবং মিলেনিয়াম মেধা বিকাশ ফোরামের পরীক্ষক প্রধান সৌরভ কুমার ধর ও সচিব মোহাম্মদ মিনারুল ইসলামের সার্বিক নির্দেশনায় পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
পরীক্ষার হল পরিদর্শনে আসা অতিথিরা বলেন, বৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করে। তাঁদের মতে, পাঠ্যবইয়ের বাইরে স্বশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের একটি বড় অংশ মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়ছে, যা পড়াশোনার ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠছে। নৈতিক ও সুশিক্ষিত জাতি গড়ে তুলতে এই প্রবণতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
দুই ঘণ্টাব্যাপী পরীক্ষাকালে হল পরিদর্শন করেন চিকিৎসক ডা. মো. মনির আজাদ, হলি ক্রেস্ট স্কুলের প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন, মো. আসাদ চৌধুরী, সাইনিং জুয়েলস ইনস্টিটিউটের অধ্যক্ষ খায়রুদ্দিন সোহেল, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আছাদ চৌধুরী, দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি আবদুল হান্নান হীরা, কাজী মো. মোদাচ্ছের হাশেমী, হলি ক্রেস্ট হাই স্কুলের পরিচালক ওয়াহিদুল আলম, মাকসুদুর রহমান রাসেল, ডিএসসিএ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মহিউদ্দিন আতিক, ফোর এইচ গ্রুপের এক্সিকিউটিভ মো. হারেজ উদ্দিন চৌধুরী ও মো. ইকবাল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ রুবেল, মোহাম্মদ শহিদ উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, রাজীব বড়ুয়া, অনিক দেওয়ানজী, শ্রীমান বড়ুয়া, রুমা আক্তার, শাহজাহান রিংকিং, মরজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, জিন্নাত আরা বেগম, আনজুমান আরা মুক্তা ও মারজান আক্তার প্রিয়া।

