চট্টগ্রামে দিন দিন হামের প্রকোপ বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৮ জন। এর মধ্যে উপজেলা পর্যায়ে ২ জন এবং মহানগর এলাকায় ২৬ জন। এ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন। এছাড়া ৩১ জন আক্রান্ত শিশুর নমুনা পাঠানো হয়েছে ঢাকায়।
শনিবার (৪ এপ্রিল) বিকালে সিভিল সার্জনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষার জন্যে ৩১টি নমুনা পাঠানো হয়েছে, যা নিয়ে জেলায় নমুনা পাঠানোর সংখ্যা হিসেবে দাঁড়িয়েছে ১৮৬ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, রোগ নির্ণয়ের জন্য শনিবার নতুন করে ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত ২৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এনএ/ডিজে


