চট্টগ্রাম অভিভাবক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি মূর্তজা কামাল মুন্সী ও সাধারণ সম্পাদক মনোনীত হন অহিদুন্নবী চৌধুরী বাবু।
২৮ ফেব্রুয়ারি (শনিবার) নগরীর একটিঅভিজাত রেস্টুরেন্টে ডেলিগেটদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইন্টারন্যাশনাল এফেয়ার্সের ডিরেক্টর ড. মো. সাহাব উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা, সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদ মধু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানপ্লাস গ্রুপের এমডি আনোয়ার হোসেন মানিক।
পরে আগামী দুই বৎসরের জন্য মূর্তজা কামাল মুন্সীকে সভাপতি ও অহিদুন্নবী চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি কাজী মাইন উদ্দিন, সহ জানে আলম চৌধুরী, অ্যাডভোকেট আবুল মোজাফ্ফর, অ্যাডভোকেট আফসার হেলাল, আয়ুব আলী, কাজী মোবারক হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, মইনুল হোসেন চৌধুরী, নাইম উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক রেজাউল করিম সোহেল, সাজেদুল করিম রিংকু, আবূ বক্কর মাসুদ, এস কে নাথ শ্যামল, হামিদ রিপন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ চৌধুরী, সহ সাংগঠনিক সেলিম মিন্টু, অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন চৌধুরী।
কমিটি ঘোষণার পর ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



