পাহাড়তলীতে ঈদের নামাজ শেষে মুসল্লিদের জন্য শরবত, শিশু পেলো রঙিন বেলুন

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম নগরীর খুলশী থানা পুলিশ বিট ফাঁড়ি সংলগ্ন পুলিশ বিট জামে মসজিদে ঈদের জামাতে ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ঈদের নামাজ শেষে মুসল্লিদের শরবত বিতরণ করা হয়। একইসঙ্গে শিশুদের দেওয়া হয় রঙিন বেলুন। বসানো হয় রেলের আদলে ‘সেলফি জোন’।

পাহাড়তলীতে ঈদের নামাজ শেষে মুসল্লিদের জন্য শরবত, শিশু পেলো রঙিন বেলুন 1

শনিবার (২১ মার্চ) সৃজনী মাঠে খুলশী থানা ১৩ নম্বর ওয়ার্ড পুলিশ বিট ফাঁড়ির আয়োজনে এ উদ্যোগ নেয় মসজিদ পরিচালনা ও ঈদ উদযাপন কমিটি। এখানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহী ঈদের নামাজ ইমামের দায়িত্ব পালন করেন।

পুলিশ বিট ফাঁড়ি মসজিদ কমিটির আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, এই এলাকায় প্রায় সবাই রেল পরিবারের সন্তান। তাই এবার রেল গাড়ির আদলে তৈরি করা হয় সেলফি জোন। 

নামাজ উদযাপন কমিটি জানায়, নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ঠাণ্ডা শরবত দিয়ে স্বাগত জানানো হয়। শিশুদের জন্য রাখা হয় রঙিন বেলুন। গতবছরও একইভাবে সেলফি জোন তৈরি করা হয়েছিল, যা নজর কেড়েছিল সবার।

খুলশী থানার পুলিশ বিট ফাঁড়ি ইনচার্জ এসআই শাহ পরান ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান।

জেএস/ডিজে

ksrm