যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে পারিবারিক নৈশভোজ ও দোয়া মাহফিল

যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের ফটিকছড়িবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে গত ৩১ ডিসেম্বর বুধবার একটি পারিবারিক নৈশভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বছরশেষের এই আয়োজনে কমিউনিটির সদস্যদের মিলনমেলায় যুক্ত হয় শোক ও দোয়ার আবহ।

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে পারিবারিক নৈশভোজ ও দোয়া মাহফিল 1

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্য সচিব শেখ মো. নাসেরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আজমল করিম জুয়েল। ফটিকছড়ি কমিউনিটির সাবেক সভাপতি ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অসুস্থ কমিউনিটি ব্যক্তিত্ব সলিসিটর জাগির হোসেন, ইয়াসিন আলতাফ পারভেজ, মো. আনিস মোরশেদ এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়।

যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে পারিবারিক নৈশভোজ ও দোয়া মাহফিল 2

অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর আকতারুল আলম। এ ছাড়া বক্তব্য দেন সওকত ওসমান, সরোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, ইমদাদ হোসেন, জয়নাল আবেদীন, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল, মো. আলম, ওয়াহিদ, মো. আনোয়ার, মো. কামাল উদ্দিন, আলতাফ হোসেন ও মাসুদসহ আরও অনেকে।

সমাপনী পর্বে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে নৈশভোজ ও আনন্দঘন পরিবেশে কেক কেটে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ksrm