রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজের তিন বছরের নতুন নেতৃত্ব ঘোষণা

রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভায় আগামী তিন রোটারি বর্ষের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। সভায় ক্লাবের ২০২৬–২৭, ২০২৭–২৮ ও ২০২৮–২৯ রোটারি বর্ষের সভাপতিদের নির্বাচন সম্পন্ন হয়।

সভা শেষে জানানো হয়, ২০২৬–২৭ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস। একই বর্ষে ক্লাবের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে রোটারিয়ান মোহাম্মদ ইকরামুল হুদাকে।

২০২৭–২৮ রোটারি বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মোহাম্মদ ইকরামুল হুদা। পাশাপাশি ২০২৮–২৯ রোটারি বর্ষে সভাপতি নমিনি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন।

কার্যনির্বাহী পরিষদের ওই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু। সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সংগঠনের প্রশাসনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

ksrm