স্মৃতির আড্ডা, বন্ধুত্বের পুনর্মিলন: চট্টগ্রামে চবি ব্যাচ ৪২-এর ইফতার

পবিত্র রমজানের আবহে পুরোনো বন্ধুত্বের টানে আবারও একত্র হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৪২-এর প্রাক্তন শিক্ষার্থীরা। শুক্রবার (৬ মার্চ) চট্টগ্রাম নগরীতে আয়োজিত ইফতার সম্মিলনে অংশ নেন ব্যাচটির বিভিন্ন সময়ে স্নাতক সম্পন্ন করা প্রাক্তন শিক্ষার্থীরা।

ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্য ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে তৈরি হয় উষ্ণ মিলনমেলার পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। আড্ডা, হাসি আর স্মৃতিচারণে ভরে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন সহপাঠীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক। একসময় একই ক্যাম্পাসে কাটানো দিনগুলোর স্মৃতি ভাগাভাগি করার মধ্য দিয়ে তারা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৪২-এর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলনের ঢাকা পর্ব আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওই আয়োজনে ঢাকায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ksrm