হকার ও শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো লোহাগাড়া প্রেসক্লাব

চট্টগ্রামের লোহাগাড়ায় পত্রিকার হকার, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন লোহাগাড়া প্রেসক্লাব।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন লোহাগাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।

লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইবনে মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক, সাত্তার সিকদার, আবদুল ওয়াহাব, আবুল কালাম আজাদ, ফাহাদ চৌধুরী, মোসাদ্দেক হোসাইন, মো. ইউসুফসহ সংগঠনের অন্য সদস্যরা।

ডিজে

ksrm