নারী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সফল উদ্যোক্তা গড়তে এনসিসি ব্যাংকের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৩ এপ্রিল) বিকালে ব্যাংকের আনোয়ারা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নেন।
শাখা ব্যবস্থাপক এস এম মঈন উদ্দীন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নারী কর্মসংস্থান, ব্যবসায়িক পরিকল্পনা, সঠিক বিনিয়োগ, নিরাপদ সঞ্চয় ইত্যাদি নানা দিক নিয়ে আলোচনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা জিনাত সুলতানা, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আসাদুজ্জামান, তন্ময় দত্ত, শোয়েব উদ্দিন মোহাম্মদ শাওন, মোহাম্মদ জোবায়ের করিম প্রমুখ।
দিনব্যাপি প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি নারীদের জন্য এনসিসি ব্যাংকের লাভজনক ১১টি ঋণ ও আমানত প্রকল্পের ওপর আলোকপাত করা হয়।


