চট্টগ্রামে নালা খুঁড়তে গিয়ে মিললো ‘বিশ্বযুদ্ধের’ তিন সামরিক গোলা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে নালা খননের সময় মাটির নিচ থেকে তিনটি সামরিক গোলা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, গোলাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার।

রোববার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালা নির্মাণকাজের সময় শ্রমিকরা মাটির নিচে গোলাগুলো দেখতে পান। পরে তারা বিষয়টি ঠিকাদারকে জানালে পুলিশকে অবহিত করা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গোলাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া গোলাগুলো অবিস্ফোরিত ছিল। তবে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। খবর পেয়ে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

পরে গোলাগুলো হালিশহর সমুদ্রসৈকত এলাকায় নিয়ে গিয়ে বিকেলে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এএইচ/ডিজে

ksrm