চট্টগ্রাম মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন দেওয়ানহাট আলহাজ্ব সুলতান মিয়া এতিমখানা এবং দেওয়ানহাট হাজী কবরস্থানের এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতারা।
ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। তিনি এতিমখানার শিশুদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, ডবলমুরিং থানা বিএনপির সংগঠক রফিক মেম্বার, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, এস এম নাসির, সিরাজুল মোস্তফা, আবু তাহের, আব্দুল আজিম, আমির উদ্দিন বাবুল, বাদশা সিদ্দিকী, সালেহ আহমদ, মোহাম্মদ সিরাজ, মুসলিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইসমাইল এবং আব্দুল নূর।
আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা যুবদলের সংগঠক মোহাম্মদ ইলিয়াস, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সংগঠক মো. ফারুক, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ, যুবদল নেতা মো. আলমগীর, ওয়াসিম, রনি, জাহিদ, মাহাবুব আলম, সোহাগ হোসেন, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ ইসলাম, আজিজ, সুমন, সোহেল এবং তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের সামর্থ্যবান মানুষের দায়িত্ব হলো অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা। তারা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের জায়গা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতিম শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে নেতারা তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করেন।


