কথিত চাচাতো ভাই-বোনের মাদকের কারবার, ইয়াবাসহ আটক

চাচাতো ভাইয়ের সঙ্গে মিলে ইয়াবার ব্যবসা করতে গিয়ে ধরা খেলেন এক নারী। ১ হাজার পিস ইয়াবাসহ তাদের দুইজনকেই আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর সিটি গেট পুলিশ বক্সের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিরা হলেন—গাজীপুরের টুঙ্গি পশ্চিম থানার আবু সাইদের স্ত্রী মোসা. শিরিন আক্তার (৩৪)। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মো. জামাল উদ্দিনের ছেলে মো. আসলাম (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আরএ/ডিজে

ksrm