রেলের ৩ আরএনবি কমান্ড্যান্টকে বদলি

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন কমান্ড্যান্টকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রেলভবনের উপপরিচালক পার্সেনাল-২ জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত আদেশে তাদের বদলির আদেশ দেওয়া হয়। আদেশে আগামী ১৩ এপ্রিলের মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বদলির আদেশে উল্লেখ করা হয়, ঢাকার কমান্ড্যান্ট শফিকুল ইসলামকে লালমনিরহাট, চট্টগ্রাম শহীদ উল্লাহকে ঢাকায় ও লালমনিরহাটের কমান্ড্যান্ট মোরশেদ আলমকে চট্টগ্রাম বদলি করা হয়েছে।

জানা গেছে, কমান্ড্যান্ট শহীদ উল্লাহ ১ বছর ৮ মাস চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে
শফিকুল ইসলাম পাকশীতে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চট্টগ্রামেও দায়িত্ব পালন করেন।

জেএস

ksrm