চট্টগ্রামে ক্যামেরা সাংবাদিকদের নতুন নেতৃত্ব, সভাপতি এনামুল ও সম্পাদক মামুন

চট্টগ্রামে টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের সংগঠন টিসিজেএর দ্বিবার্ষিক নির্বাচনে নেতৃত্বে এসেছে নতুন কমিটি। বুধবার (১ এপ্রিল) রাতে ফল ঘোষণার মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন।

চট্টগ্রামে ক্যামেরা সাংবাদিকদের নতুন নেতৃত্ব, সভাপতি এনামুল ও সম্পাদক মামুন 1

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সনজিব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।

ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালে নোমান, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরী, সিনিয়র সাংবাদিক জসিম চৌধুরী সবুজ ও জাহিদুল করিম কচি, চ্যানেল ওয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ প্রমুখ।

নবনির্বাচিত নেতারা ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

ksrm