চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ব্যাংক লুট ও ঋণখেলাপিতে অভিযুক্ত এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাবুদ্দিন আলমের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে ব্যাংক লুট, ঋণখেলাপিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে। কিন্তু রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং উল্টো সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

জানা গেছে, শতকোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় শাহাবুদ্দিন আলমসহ তার মা, স্ত্রী ও দুই সন্তানের নামে পরোয়ানা জারি হয়। সেটির সংবাদ প্রকাশ করায় ‘সি ভিশন’র সাংবাদিক আরিয়ান লেনিনের নামে শত কোটি টাকার মামলা দায়ের করা হয়। মামলা করার পর ভেজাল ও নিম্নমানের গুঁড়ো দুধ গোয়ালিনী ফুল ক্রিম মিল্কয়ের পেইজ থেকে আরিয়ান লেনিসের ছবি দিয়ে অপপ্রচার করতে থাকে এসএ গ্রুপ। অথচ ইতোমধ্যে গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক বাজার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

বক্তারা অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে অবিলম্বে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক, সি ভিশনের সম্পাদক সাংবাদিক এসএম আকাশ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক নেতা সোহাগ আরেফিন, দৈনিক এখনই সময়ের বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সাংবাদিক আবু হেনা খোকন, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, মুহাম্মদ রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, রেজাউল করিম বাবলু, সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, চ্যানেল এস’র প্রতিনিধি রুমেন চৌধুরী, মো. জামশেদ ইসলাম, সানি দাশ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত, সাংবাদিক রাজীব।

ksrm