চট্টগ্রাম মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। তবে ওই শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে সোমবার রাতে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, শিশুটির হামের উপসর্গে আক্রান্ত ছিল, তবে নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে ৭ জনের শরীরে হাম এবং ১ জনের মধ্যে রুবেলার সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। ইতোমধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রামে প্রথম হাম শনাক্ত হয় ৪ জানুয়ারি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতাও জারি করা হয়। গত রোববার চট্টগ্রামে ১৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়। আক্রান্তদের বয়স ১৫ মাসের কম। তবে এদের মধ্যে অধিকাংশই কক্সবাজার এলাকার বাসিন্দা। এসব রোগীকে শিশু ওয়ার্ডের পৃথক একটি কর্নারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএইচ/ডিজে

ksrm