বাকলিয়ায় বেড়িবাঁধে ভেসে উঠল শিশুর মৃতদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাকলিয়া বেড়িবাঁধ এলাকার নদী থেকে ১০ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাকলিয়া থানার কল্পলোক সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

উদ্ধার হওয়া শিশুটির পরনে ছিল প্যান্ট ও লম্বা হাতার হুডি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্তে নৌ পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেজে/এএইচ

ksrm