রেলওয়ে হাসপাতাল কর্মচারীদের অবস্থান কর্মসূচি, পে-স্কেল বাস্তবায়নের দাবি

৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথে অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে হাসপাতালের কর্মচারীরা। তবে এতে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এর আগে রোববার ও সোমবারও অবস্থান কর্মসূচি পালন করে কর্মচারীরা।

জানা গেছে, পাহাড়তলীর রেলওয়ে হাসপাতালের ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের ব্যানারে তারা কর্মচারীরা এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

তাদের দাবি, সরকার ঘোষিত পে-কমিশনের সুপারিশে ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ করা।

অবস্থান কর্মসূচির কারণে কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে কিনা, জানতে চাইলে রেলস্টেশনে দায়িত্বরত আরএনবির হাবিলদার কৃষ্ণ চক্রবর্তী বলেন,
কর্মচারীরা রেলপথে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে এতে কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি।

জেএস/ডিজে

ksrm