চট্টগ্রামের সাতকানিয়ায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সৈয়দ আহমদ (৭৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দৈনিক সকালের সময়ের সাতকানিয়া প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দিনের বাবা। রোববার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সৈয়দ আহমদ ২০০৫ সালে পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।
রোববার মাগরিবের পর মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকূল বায়তুর মামুর জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সুকান্ত বিকাশ ধর, দিদারুল আলম, মো. জাহাঙ্গীর আলম, ইকবাল মুন্না, মো. হোসাইন, তারেক, আরিফ, রমজান ও মিনহাজ।



