হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর হালিশহরের হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল মার্চ-পাস্ট, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া অভিভাবকদের একশ মিটার দৌড়, মিউজিক্যাল পিলো ও পাসিং প্রতিযোগিতা ছিল। ছাত্রছাত্রীরা যেমন খুশি তেমন সাজ, গান-নাচ ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম শামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ও পাহাড়তলী থানার শিক্ষা অফিসার শামসুল আরেফিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ ও ‘কে’ ব্লক সমাজ কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের উভয় পর্বে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার সেন।

ksrm