চট্টগ্রামে ‎স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভ্যান চালকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মোহাম্মদ আরমান হোসেন নামক এক নসিমন ভ্যান চালক নিহত হয়েছেন।

এই ঘটনায় দোকান মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল গুরুতরাত হয়েছে।

শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মাট নামে স্ক্র্যাপের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার সংলগ্ন একটি স্ক্র্যাপের দোকানে লোহা কাটার জন্য নসিমন ভ্যানে করে ৮টি গ্যাস সিলিন্ডারের বোতল আনা হয়।

বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশেডসহ দোকানের ওপরের অংশ উড়ে যায়।

এতে নসিমন ভ্যান চালাক আরমান হোসেন ঘটনাস্থলেই মারা যায়। দোকান মালিক ও কর্মচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনেন।

‎কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা চলে যায়। তার আগেই নিহত ও আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে মহাসড়কের দুই পাশে প্রায় শতাধিক অবৈধ স্ক্র্যাপের দোকান রয়েছে। যেগুলোর একটিরও ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নেই। যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ডিজে

ksrm