রাঙামাটিতে ইউনাইট প্রেসিডেন্ট ফোরামের বনভোজন, মিললেন চট্টগ্রামের রোটারি নেতারা

রাঙামাটির ডিভাইন রিসোর্টে চট্টগ্রাম মহানগরীর রোটারি ক্লাবগুলোর বর্তমান প্রেসিডেন্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইউনাইট প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রাম (২০২৫-২৬) এর বনভোজন।

রোটারি ইন্টারন্যাশনাল, জোন-৫, ডি-৬৫-এর অন্তর্গত ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্টদের মধ্যে পারস্পরিক ফেলোশিপ জোরদারের লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

ইউনাইট প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ বনভোজনে অংশ নেন রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাংয়ের প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন, রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল্লাহ মিলন, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম দোভাষ, রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান তাহিয়া কবির, রোটারি ক্লাব অব চিটাগং স্মাইলের প্রেসিডেন্ট রোটারিয়ান রৌশন আক্তার, রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ারের প্রেসিডেন্ট রোটারিয়ান আনিসুর রহমান, রোটারি ক্লাব অব চিটাগং সাউথের প্রেসিডেন্ট রোটারিয়ান আশরাফুল আলম, রোটারি ক্লাব অব চিটাগং হালদারের প্রেসিডেন্ট রোটারিয়ান তৌহিদুল ইসলাম, রোটারি ক্লাব অব চিটাগং অ্যাঙ্কর সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আবু বক্কর সিদ্দিক, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এরশাদ, রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান জাহিদুল ইসলাম এবং রোটারি ক্লাব অব চিটাগং ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান নুর উদ্দিনসহ তাঁদের স্পাউস ও সন্তানরা।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও অংশগ্রহণকারীদের জন্য শুভেচ্ছা স্মারক হিসেবে ফটোফ্রেম উপহার পাঠান।

অনুষ্ঠানের শেষপর্বে ভবিষ্যতে ফোরামের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ফেলোশিপ বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

ksrm