সাতকানিয়ায় বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের ১৬তম বার্ষিক সভা

চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শায় আয়োজিত হলো বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের ১৬তম বার্ষিক সভা। আয়োজনে ধর্মীয় আলোচনা, ওয়াজ মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হয়।

সাতকানিয়ায় বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সের ১৬তম বার্ষিক সভা 1

বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্স আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন।

কমপ্লেক্সের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ওয়ায়েজ ছিলেন আল জামেয়া আশরাফিয়া নোয়াখালী মাদ্রাসার মোহতামিম মাওলানা জসিম উদ্দিন সরসপুরী। বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য দেন ইসলামি সংগীতশিল্পী মাওলানা আসহাবউদ্দিন আল আজাদ এবং কমপ্লেক্সের খতিব মাওলানা আতাউল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ জামাল সিকদার, সাহাদত হোসেন, কমপ্লেক্সের সেক্রেটারি মোহাম্মদ হেলাল, সিনিয়র সহসভাপতি আলি আহমদ, সহসভাপতি মোহাম্মদ কামাল ও মোহাম্মদ হাসান, যুগ্ম সম্পাদক সাহাদত হোসেন এবং সদস্য আবদুল গফুর, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জোবায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ksrm