চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালো সনাতনী অধিকার আন্দোলন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, সহ-সম্পাদক রাজীব চক্রবর্তী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় দেব, অর্থ সম্পাদক অসীম কুমার দে, যুগ্ম দপ্তর সম্পাদক রতন সাহা, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সদস্য সচিব শ্রীনন্দ দাশ ও কৃষ্ণ সেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষের বক্তারা বলেন, মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস যে দিনটি বাঙালির গৌরব, আত্মত্যাগ আর বীরত্বের প্রতীক। এই দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নিয়েছিল আমাদের স্বাধীন বাংলাদেশ।

তারা আরও বলেন, গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি স্বাধীনতার এই পবিত্র মাসেই ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। যারা এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই মহান বিপ্লবী সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। এটি শুধু দুইজন ব্যক্তিকে অপমান নয় এটি পুরো বাঙালি জাতির ইতিহাস ও আত্মপরিচয়ের ওপর আঘাত।

আমরা তাদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, বাংলার মাটিতে স্বাধীনতার চেতনাবিরোধী, ইতিহাস বিকৃতিকারী ও দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ধিক্কার জানাই এই অপচেষ্টার বিরুদ্ধে, আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অঙ্গীকার করছি! স্বাধীনতা কোনো আপসের বিষয় নয়, এটি আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব।

ksrm