চট্টগ্রাম ওয়াসার ‘শ্রমিক ইউনিয়ন ২৩০৭’ অবৈধ ঘোষণা

চট্টগ্রাম ওয়াসার জাতীয়তাবাদী নামধারী শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নম্বর ২৩০৭-কে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে সংগঠনটির সকল সাংগঠনিক কার্যক্রমের অবসান ঘটেছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শেষে সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর ২৩০৭ অবৈধ ও বাতিল ঘোষণা করেন। অবকাশকালীন ছুটি শেষে ১৯ এপ্রিল বিচারিক কার্যাক্রম শুরু হলে রায়ের কপি বাদির হাতে পৌঁছায়।

এই মামলার বাদি ছিলেন ওই সংগঠনের সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নওশাদ।

জানা গেছে, ২০০৪ সালে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর ১৬৮৭)-এর তৎকালীন সভাপতি রতন কান্তি দাশ ওই সংগঠনের রেজিস্ট্রেশনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন (মামলা নম্বর ৬১০৯/২০০৪) দায়ের করেন। একই বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করে। পরে ২০২৫ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট ওই সংগঠনের রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না, মর্মে রুল জারি ও শোকজ দেন।

সর্বশেষ ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শেষে সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ২৩০৭ অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর সেকশন ১৭৯(৫) অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপুঞ্জে একসাথে তিনটির বেশি ট্রেড ইউনিয়ন নিবন্ধন দেওয়া যায় না। এ ধারার আলোকে হাইকোর্ট ওই সিদ্ধান্ত প্রদান করে। শ্রম আইন অনুযায়ী, চট্টগ্রাম ওয়াসায় এটি ছিল চতুর্থ ট্রেড ইউনিয়ন, যা আইনগত সীমা অতিক্রম করেছিল বলে আদালত মত প্রদান করেন।

চট্টগ্রাম ওয়াসায় ‘চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন’ (রেজিস্ট্রেশন নম্বর ১৬৮৭) শ্রম অধিদপ্তর, কর্তৃক নিবন্ধিত একটি ট্রেড ইউনিয়ন। যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। ২০০৪ সালে সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত হয়।

এর আগে ২০০৪ ও ২০০৫ সালে হাইকোর্ট ওই সংগঠনের কার্যক্রম স্থগিতাদেশ দিয়ে দুইবার রুল জারি করেছিলেন।

আইএমই/ডিজে

ksrm