প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী ডা. জিয়াউদ্দিন হায়দারকে এই পদে নিয়োগ প্রদান করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, নির্ধারিত বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
ডা. জিয়াউদ্দিন হায়দারের বাড়ি ঝালকাঠি জেলায়। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
অভিজ্ঞ এই চিকিৎসক তার মেধা ও দক্ষতার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছেন বিশিষ্টজনরা।
ডা. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য খাতে তার কাজের জন্য সুপরিচিত। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার এই নতুন পথচলা দেশের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে।



