চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে মিললো ৬৩০ কার্টন সিগারেট

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজে থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে। একইসঙ্গে ৫টি স্মার্টফোনও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টায় দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (BG-128) ফ্লাইট করে চট্টগ্রামে আসেন। তাদের ব্যাগেজ থেকে ৬৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

দুই যাত্রীর নাম—মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান।

গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অভিযান চালিয়ে তাদের ব্যাগেজ তল্লাশি সিগারেট ও ৫টি স্মার্ট ফোনের চালান উদ্ধার করা হয়। এর মধ্যে একটি আইফোনের দাম ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের দাম ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক পণ্যের চালান ডিএম মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

টিএ/ডিজে

ksrm