চট্টগ্রামের চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর বাহির সিগন্যাল টেকপাড়া এলাকার আজাদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোহাম্মদ কামরুল (২০), মোহাম্মদ বাদশা (২৫) ও শাহানুর বেগম (২৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক আলাউদ্দিন বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক পর্যবেক্ষন শেষে চিকিৎসকরা তাদের বার্ন ইউনিটে ভর্তি করান।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, ‘আহতদের মধ্যে দুইজন পুরুষ। একজন নারী। তাদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে। মুখ ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, বেসিক্যালি ২৫ থেকে ৩০ শতাংশ বার্ন হলে শ্বাসনালী ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আইএমই/ডিজে



