সাতকানিয়ায় খড়ের গাদায় মিললো বন্দুক-কার্তুজ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় খড়ের গাদা থেকে বন্দুক-কার্তুজসহ দেশীয় তৈরি দা-ছুরি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন—সাইমন উদ্দিন (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইমন উদ্দিন উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকার নুরুল হক এবং মো. জাহাঙ্গীর আলম মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, গ্রেপ্তাররা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ডিজে

ksrm