চট্টগ্রামের রিভারস্টোন রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. আক্কাস উদ্দিনের হাতে উঠেছে বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি অ্যাওয়ার্ড-২০২৫।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়েদা রিজওয়ানা হাসান।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মো. জাবের আহমেদ ও বাংলাদেশ মনিটরের ম্যানেজিং ডিরেক্টর কাজী ওয়াহিদুল আলম।
মো. আক্কাস উদ্দিন জানান, এমন আয়োজনের জন্য আয়োজক কমিটি ও জুরি বোর্ডকে ধন্যবাদ। রিভারস্টোন রেস্টুরেন্ট এবং আমাকে এই অ্যাওয়ার্ডের যোগ্য মনে করে সম্মাননা দেওয়ার জন্য কৃতজ্ঞতা।


