মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বাতিল এসব আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটিটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেন।
এছাড়া মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী ছয়টি অ্যারাইভাল ফ্লাইট ও ছয়টি ডিপার্চার ফ্লাইট সচল রয়েছে।
তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে সোমবার পর্যন্ত বাতিল হওয়া সর্বমোট ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১৬৭টি।
ডিজে



