ফিরিঙ্গীবাজার মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ আর নেই

চট্টগ্রামের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড নিবাসী, ফিরিঙ্গী বাজার মহল্লা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ সর্দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টা ২৭মিনিটে তিনি আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি মৃত্যুর আগ পর্যন্ত নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সাধারণ সম্পাদক, ফিরিঙ্গীবাজার মহল্লা কমিটির সভাপতি এবং আঞ্জুমানে মফিদুল ইসলামের গভর্নিং বডির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি তিন পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার রাত ১০টায় সবটেশন রোডেে পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ksrm