বাঁশখালীর নিমকালী মন্দিরে অসিত সেন স্মরণে প্রার্থনা ও স্মৃতিচারণ

শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন স্মরণে শ্রীমদ্ভগবত গীতাপাঠ, সমবেত প্রার্থনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালীর নিমকালী মন্দিরে অসিত সেন স্মরণে প্রার্থনা ও স্মৃতিচারণ 1

শুক্রবার (৬ মার্চ) মন্দির প্রাঙ্গণে পরিচালনা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

পরিষদের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী দিলীপ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দীর সঞ্চালনায় প্রার্থনা পরিচালনা ও স্মৃতিচারণ করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

প্রধান আলোচক ছিলেন পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাগচী, শিবেন্দু খাস্তগীর, নির্মল পাল, সুবোধ রঞ্জন পাল, ইন্দুভুষন রুদ্র, প্রদীপ গুহ, ঝন্টু দাশ, বুলবুল সেন, স্বপন বিশ্বাস, কেশব পাল, সান্টু দাশ, নারায়ণ গুহ, গীতা বৈদ্য, শ্যমাপ্রসাদ দত্ত, হরিলাল দাশ সাগর, সুজন বিশ্বাস, সাগর দাশ, বিপ্লব দাশ।

অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন প্রয়াতের সহধর্মিণী কৃষ্ণা সেন, ছেলে সুমিত সেন মিশু, পুত্রবধূ পুজা সেন, মেয়ে ডা. তুলি সেন ও নাতনি হৃদিমা দাশ।

ksrm