ঈদ উপহার হাতে পেয়ে চোখে-মুখে আনন্দের ঝিলিক ও আবেগ নিয়ে এসব কথা বলছিলেন স্থানীয় কয়েকজন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিজাম উদ্দিনের উদ্দেগ্যে এই ঈদ উপহার বিতরণের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তারা।

বুধবার (১৮ মার্চ) নগরীর দক্ষিণ বাকলিয়া নয়া মসজিদ এলাকায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এনসিপির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নিজাম উদ্দিন বলেন, ভালোবাসা ও দোয়া নিয়েই আমি এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এর আগেও দেখেছি নির্বাচনের আগে প্রার্থীরা অনেক কিছু বলেন। কিন্তু নির্বাচনের পর তাদের দেখা যায় না। জন্ম সনদ থেকে মৃত্যু সনদ, অনেকে অফিসে গেলে সমস্যা পরতে হয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়, দক্ষিণ জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিলকিস আকতার প্রিয়া, সজীব, জহিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। নিজাম উদ্দিনের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার, যারা দেশের জন্য জীবন দিতে পারে, রাজপথে নামতে পারে, তারা সমাজ সংস্কারেও অনবদ্য ভূমিকা রাখবে। আগামীতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে আশা করি।
ঈদ উপহার হাতে পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের ঝিলিক, আবার কারও কণ্ঠে কৃতজ্ঞতার সুর। কেউ কেউ বলছিলেন, এর আগে আমরা কারও থেকে ঈদ উপহার পায়নি, এটাই প্রথম পেয়েছি। দোয়া করি নিজামের জন্য।



