বিদেশি পিস্তলসহ পটিয়ায় ধরা ‘বক্করের লোক’, অস্ত্র বেচাকেনার চক্রে ছাত্রদল নেতা

চট্টগ্রামের পটিয়ায় বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটিয়া থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের একজন কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ফয়সাল, যিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্করের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রদল নেতা ফয়সাল চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্করের অনুসারী হিসেবে পরিচিত।
ছাত্রদল নেতা ফয়সাল চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্করের অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডের হোটেল নুরজাহান অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেলে থাকা দুইজনকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন— ১. চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের বরফ গলির বাসিন্দা আবু সৈয়দের ছেলে সাইদুল ইসলাম ফয়সাল (২৫) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মালেক বাজার এলাকার মৃত ওজিউল্লাহর ছেলে মো. সালাউদ্দিন (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও সালাউদ্দিন জানিয়েছে, তারা অবৈধ অস্ত্র ক্রয়–বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অভিযানে অংশ নেয় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ksrm