সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৮৫০ বস্তা সিমেন্ট, আটক ১১

সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে নৌবাহিনী। এসব পণ্যের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় একটি নৌকাসহ ১১ পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টায় এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানায় নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় রোববার রাত আনুমানিক ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরের সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোট শনাক্ত করা হয়।

পরে অভিযান চালিয়ে ‘এফবি আব্দুর রহমান-২’ নামে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। একইসঙ্গে পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়। জব্দ করা বোট ও মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।

এএইচ/ডিজে

ksrm