৩৩ লাখ টাকা আত্মসাৎ, কক্সবাজারের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড

সরকারি বিভিন্ন প্রকল্পের অন্তত ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের সাবেক পৌর মেয়র নুরুল আবছারকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ বছর চেয়ারম্যান থাকাকালীন তিনি বিভিন্ন সময় পৌরসভার ব্যাংক হিসাব থেকে টাকা তুলেন। কিন্তু ব্যয়ের কোনো হিসাব দিতে পারেননি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, নুরুল আবছার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ওই সময়ে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পৌরসভার ব্যাংক হিসাব থেকে উত্তোলন করেন। পরে টাকাগুলোর কোনো হিসাব দিতে পারেননি। এরপর ৩৬ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯১ সালে তৎকালীন কক্সবাজার জেলা দুদকের কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন পৃথক তিনটি মামলা করেন। প্রায় ৩৫ বছর পর এসব মামলার রায় ঘোষণা করেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, তথ্য ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে পৃথক মামলায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর এই রায় কার্যকর হবে।

ডিজে

ksrm