মা হারালেন চট্টগ্রাম প্রতিদিনের পটিয়া প্রতিনিধি কাউছার আলম

দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার পটিয়া প্রতিনিধি কাউছার আলমের মা ছিরাজ খাতুন মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছিরাজ খাতুন (৬০) বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তাদিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জুমার নামাজের পর হযরত নুরুদ্দীন মুন্সি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

চট্টগ্রাম প্রতিদিনের শোক

কাউছার আলমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং সম্পাদক হোসাইন তৌফিক ইখতিখারসহ সকল সহকর্মী। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।

ksrm