চট্টগ্রামের আনোয়ারার রাঙাদিয়া সিইউএফএল বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় ব্যবসায়ী আল কাদেরের একটি তেলের দোকান ও একটি মুরগির দোকান, শেখ ইমতিয়াজ রাসেলের একটি হার্ডওয়্যার দোকান পুড়ে যায়।
এ ঘটনায় তাদের প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
আগুন নিয়ন্ত্রণে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও সবাই মিলে চেষ্টা করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এসময় সিইউএফএল, কর্ণফুলী টানেল ও আনোয়ারা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সজীব জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ডিজে



