চট্টগ্রামের সিকো এরিনায় ফুটসাল উৎসব, মাঠে নামছে ১৬ দল​

কিষোয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। নগরীর জনপ্রিয় ভেন্যু সিকো এরিনায় শুরু হতে যাচ্ছে ‘বিকে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’।

দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আলোড়ন সৃষ্টি হয়েছে।
​দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি বাছাই কর্ দল এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে নামবে।

অংশগ্রহণকারী দলগুলো হলো—​বোনানজা ক্লাব (এ ও বি), ​ফকির ফ্যাশন (ঢাকা), ​চট্টগ্রাম এলিট ক্লাব, ​পতেঙ্গা বলার্স, ​এফসি জেনন (ঢাকা), ​মাদার্শা একাদশ, ​ক্র্যানিওক্ল্যাস্টস এফসি (ঢাকা), ​ইডিইউ ড্রপ আউটস,
​ডাবল রেইনবো (ঢাকা), ​পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র, ​এভিএল (ঢাকা), ​টেনটিডি, ​এফসি ব্ল্যাক আউটস (ঢাকা), ​এজিএসআর স্পোর্টিং ক্লাব ও ​সাইফোর্স।

​২৬ মার্চ প্রথম দিন নক-আউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপরের দিন ২৭ মার্চ ফাইনাল খেলার মধ্যদিয়ে পর্দা নামবে এই আয়োজনের।

ksrm