চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আবদুচ ছোবাহান, সদস্য সচিব সেলিম

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আবদুচ ছোবাহান ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশেষ বোর্ড সভায় আট উপজেলার ৯ পরিচালকদের মধ্য থেকে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কাছিম আলী ও কোষাধ্যক্ষ হয়েছেন দিল আফরোজা পারভীন।

কার্যনির্বাহী কমিটি গঠনের আগে প্রথম পর্বে চলতি দায়িত্বে থাকা পরিচালকদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভার দ্বিতীয় পর্বে কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে মনোনয়ন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় গোপন ব্যালটে পরিচালকগণ ভোট দিয়ে কমিটির সদস্যদের নির্বাচিত করেন।

নির্বাচন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (দক্ষিণাঞ্চল) পরিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) এসএম কামাল হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাহিদ-উল-আলম এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) মমিনুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ।

ksrm