চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কায় প্রায় ১৬ জন শিক্ষার্থী আহতের ঘটনায় ট্রেন চালক ও গার্ডকে মারধর করে আটকে রাখা হয়। এ ঘটনার পর নিরাপত্তার অভাবে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের ছাদে ভ্রমণের সময় চৌধুরী হাট এলাকায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ১৬ শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাংচুরসহ ব্যাপক তান্ডব চালায় দূর্বৃত্তরা। এ সময় শিক্ষার্থীরা চালক ও গার্ডকে মারধর করে ট্রেন আটকে রাখে। এ দিকে ট্রেন চালক ও হেলপারদের মারধরের ঘটনায় শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তার অভাবে চালক ও গার্ড ট্রেন চালাতে রাজি নয়। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ট্রেন চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
যোগাযোগ করা হলে বিভাগীয় ব্যবস্থাপক মো. আবিদুর রহমান বলেন, চালক ও হেলপারকে মারধোরের ঘটনায় আপাতত শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্বিবদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
যোগাযোগ করা হলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, যে সময় দূর্ঘটনা ঘটেছে তখন বগি খালি ছিল ছাদে ভ্রমণের প্রয়োজন ছিলনা। এছাড়া ঝুকিপূর্ণভাবে ছাদে ভ্রমণের সময় দূর্ঘটনায় চালক ও গার্ডের কি দোষ? তাদের কেন মারধোর করা হলো। নিরাপত্তার অভাবে আপাতত শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্বিবদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন থেকে ছাদের কোনো যাত্রী ভ্রমণ করলে ট্রেন না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিএম/এমএফও



