লোহাগাড়ায় সাংবাদিকদের সঙ্গে আইয়ুব ভূঁইয়ার মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা।

লোহাগাড়ায় সাংবাদিকদের সঙ্গে আইয়ুব ভূঁইয়ার মতবিনিময় 1

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন রায়হান সিকদার।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এসময় আরও বলেন, আমি আশা করব লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যরা একে অপরের পরিপূরক হয়ে থাকবে। বিভাগীয় প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবগুলোকে পর্যায়ক্রমে জাতীয় প্রেসক্লাবের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দেশের প্রায় ৩২টি জেলা এবং উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেছি।

তিনি বলেন, মফস্বল এলাকায় সাংবাদিকতা করা অনেক কঠিন। সংবাদকর্মীদের অনেক সমস্যা থাকে। অনেক সময় বস্তনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা-মামলার শিকার হচ্ছেন।
একটি মহল নিরপরাধ সংবাদকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কণ্ঠরোধের চেষ্টা করছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, এরশাদ আলম, মোক্তার হোসেন, কাইছার হামিদ তুষার, এহতেশামুল হক রাব্বি, অধ্যাপক আব্দুল খালেক, সাত্তার সিকদার, দেলোয়ার হোসেন রশিদী, আবদুল ওয়াহাব, মোহাম্মদ ইউসুফ, ফাহাদ ইবনে হাশেমসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ডিজে

ksrm