চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৪টায় সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে এসবসামগ্রী বিতরণ করে।
সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমন আচার্য্য’র উদ্যোগে টিন বিতরণে উপস্থিত ছিলেন সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা. সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক পলাশ সেন, সহ-সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, গণমাধ্যম সম্পাদক সুমন সেন, সহ-আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ দে।
আরও উপস্থিত ছিলেন চকবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন বল, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, বহরপুর সার্বজনীন শ্রীশ্রী রক্ষা কালী মন্দির কমিটি’র সাধারণ সম্পাদক উত্তম দে, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য টিংকু দাশ, সঞ্জয় দাশ।
বক্তরা বলেন, অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ক্ষুদ্র এই সহযোগিতা পর্যাপ্ত নয়। অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সনাতনী বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তশালী এবং দাতা সংস্থাদের এগিয়ে আসতে হবে।


