চট্টগ্রামে থানার বাথরুমে এএসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

ডিউটি শেষে ব্যারাকে ফিরে মৃত্যু

চট্টগ্রাম নগরের চকবাজার থানা ব্যারাকে রোববার (২৩ নভেম্বর) সকালে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল এএসআই অহিদুর রহমানের নিথর দেহ। বাথরুমে ঢুকে সহকর্মীরা তাকে দেখে চমকে ওঠেন। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, রাতে টহল শেষে সকালে ব্যারাকে ফেরেন অহিদুর। এর পরপরই বাথরুমের জানালার গ্রিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।

চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।

নোয়াখালীর কবিরহাট উপজেলার বনিদত্ত গ্রামের বাসিন্দা অহিদুর রহমানের পিতার নাম মো. শহীদুল্লাহ এবং মায়ের নাম হাসিনা আক্তার।

ksrm