চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।
দুবাইফেরত যাত্রীর নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন।
শনিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা তাদের গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কার্টন বিদেশি মন্ড সিগারেট, ৬টি মোবাইল ফোন, ১২টি বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এসব পণ্যের বাজার মূল্য ৪ লাখ ১ হাজার ৭০০ টাকা বলে জানান তিনি।
আইএমই/ডিজে


