চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে রেলের জায়গা দখল করে ব্যবসা করার অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রেলওয়ে বিভাগীয় ভূসম্পদ (সদর) ও বিভাগীয় ভূসম্পদ পাহাড়তলীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাহাড়তলী কাঁচাবাজারে বিভাগীয় কর্মকর্তা নুর ই জান্নাত ও খোরশেদ আলম চৌধুরী নেতৃত্ব দেন।
জানা গেছে, অভিযানে মীম এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মা মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা, কোহিনূর স্টোরকে ৩ হাজার, জসিম স্টোরকে ৫ হাজার, ডিমের দোকানে ১ হাজার ও খাবার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে বিভাগীয় ভূসম্পদ (সদর) নুরী জান্নাত আরা ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মূল্যতালিকা প্রদর্শন না করা, এস্টেট লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসব অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মাথায় অবৈধ দোকান ভেজাল খাবার, বাসি পচা খাবারসহ বখাটের উৎপাত বন্ধে অভিযান চালানোর হবে বলে জানান বিভাগীয় ভূসম্পদ (সদর) কর্মকর্তা নুরী জান্নাত আরা।
জেএস/ডিজে


