শুক্রবার চট্টগ্রামে রহমান রহমান হকের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

চট্টগ্রাম নগরে আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলটি হতে যাচ্ছে স্মৃতি, সুর আর বন্ধন নবায়নের। দেশের স্বনামধন্য নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান রহমান হক চট্টগ্রাম শাখার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী বসছে চট্টগ্রাম ক্লাবের সুইমিংপুল প্রাঙ্গণে, যেখানে একসঙ্গে মিলিত হচ্ছেন দেশ–বিদেশে ছড়িয়ে থাকা সাবেক সহকর্মীরা।

দীর্ঘ সময় পর আবার মুখোমুখি হওয়ার এই আয়োজনে প্রতিষ্ঠানের বর্তমান পার্টনারদের উপস্থিতির পাশাপাশি বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্র সপরিবারে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকেরা। পুনর্মিলনীকে ঘিরে ইতিমধ্যে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রাক্তন ছাত্র চট্টগ্রামে এসে পৌঁছেছেন, নগরে ফিরেছে পুরোনো কর্মজীবনের স্মৃতি আর সহমর্মিতার আবহ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন দেশের বরেণ্য শিল্পী এবং রহমান রহমান হকের প্রাক্তন ছাত্র নকিব খান। তাঁর কণ্ঠে গানের সঙ্গে মিলবে প্রতিষ্ঠানকেন্দ্রিক স্মৃতিচারণা ও পারস্পরিক বন্ধনের আবেশ।

পুনরমিলনী সফল করতে আয়োজক কমিটির প্রধান এফসিএ রিয়াজুল কবির এবং চট্টগ্রাম শাখার পরিচালক এফসিএ সোয়েব আহমেদ চৌধুরী সবার সহযোগিতা কামনা করেছেন।

ksrm